Special News Special Reports State

রাজ্যপালের স্পেশ্যাল রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে, ৩৫৬ ধারা প্রয়োগের সুপারিশ

0
(0)

খবর লাইভ : মুর্শিদাবাদে সম্প্রতি ঘটে যাওয়া হিংসার ঘটনার পর রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দেওয়া স্পেশ্যাল রিপোর্ট জমা পড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। রিপোর্টে রাজ্যপাল পুলিশের ব্যর্থতার কথা উল্লেখ করেছেন এবং হিংসা কবলিত গ্রামাঞ্চলে বিএসএফ পোস্ট স্থাপনের জন্য সুপারিশ করেছেন।
রাজ্যপাল মুর্শিদাবাদ সফরকালে হিংসার শিকার গ্রামবাসীদের দাবি শোনেন। তারা আন্তর্জাতিক সীমানার কাছাকাছি এলাকায় বিএসএফ পোস্ট স্থাপনের জন্য আবেদন করেছিলেন। এই বিষয়ে রাজ্যপাল তার রিপোর্টে কেন্দ্রের কাছে বিশেষভাবে সুপারিশ করেছেন যাতে এসব অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী, বিশেষত বিএসএফ, মোতায়েন করা হয়।

রিপোর্টে রাজ্যপাল আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানায় মৌলবাদী এবং জঙ্গি কার্যকলাপ বাড়ছে, যা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, মুর্শিদাবাদে এখনও মানুষ ভয়ের মধ্যে আছেন, এবং যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তবে মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

রাজ্যপাল পরিস্থিতির অবনতি হলে ৩৫৬ ধারার অধীনে রাষ্ট্রপতি শাসন প্রয়োগের সুপারিশও করেছেন। অনুচ্ছেদ ৩৫৬ অনুযায়ী, যদি কোনও রাজ্য সরকারের আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়, তখন কেন্দ্র সরকার সেই রাজ্যের নির্বাচিত সরকারকে বরখাস্ত করে রাজ্য শাসন নিজের হাতে তুলে নিতে পারে।

রিপোর্টে রাজ্যপাল বলেছেন, “রাজ্য সরকার যদি সাংবিধানিক দায়িত্ব পালন করতে অক্ষম হয় বা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে মানুষের জীবনযাত্রা বিপন্ন হয়ে পড়ে, তখন কেন্দ্রের উচিত ৩৫৬ ধারায় রাষ্ট্রপতি শাসন ঘোষণা করা।”

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন রাজ্যপাল। তবে, মুর্শিদাবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *