National Special News Special Reports

সেনার তথ্য পাচারের অভিযোগ, অমৃতসরে পাক চর সন্দেহে দুই যুবক গ্রেফতার

0
(0)

খবর লাইভ : রাজস্থানের পর এবার পাঞ্জাব। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে অমৃতসরে গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। ধৃতদের নাম পাসক মসীহ ও সুরজ মসীহ। ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচার করছিলেন তারা বলে অভিযোগ।
পাঞ্জাব পুলিশের এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডলে এই তথ্য জানানো হয়েছে। তদন্তে উঠে এসেছে, সেনাছাউনির অবস্থান, বায়ুসেনা ঘাঁটির বিশদ বিবরণ এবং সেনার গতিবিধি সম্পর্কে পাক গুপ্তচর সংস্থাকে তথ্য সরবরাহ করতেন এই দুই অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের সঙ্গে হরপ্রীত সিং নামে একজনের যোগাযোগ ছিল, যিনি ইতিমধ্যেই চরবৃত্তির মামলায় গ্রেফতার হয়ে অমৃতসর সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা, হরপ্রীতের মাধ্যমেই পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত হন পাসক ও সুরজ।

এর আগে অমৃতসরে একটি অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছিল। পুলিশ জানিয়েছে, সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে আসা এই অস্ত্র মজুত করা হচ্ছিল রাজ্যে নাশকতার উদ্দেশ্যে।

চরবৃত্তির অভিযোগে রাজস্থানে পঠান খান নামের আরও একজনকে গ্রেফতার করা হয়েছিল দু’দিন আগে। অমৃতসরের ঘটনায় তার সঙ্গে কোনও যোগ রয়েছে কি না, তা এখন তদন্ত করে দেখছেন গোয়েন্দারা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *