খবর লাইভ : আরজি কর কাণ্ডের ৩৫ দিন পর তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় এবার গ্রেপ্তার হল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই ঘটনায় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রসঙ্গত, আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ আবারও প্রকাশ্যে আসে। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি। ১৬ দিন একটানা জিজ্ঞাসাবাদের পর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। এর ২৪ ঘণ্টা পরেই তাঁকে সাসপেন্ড করে স্বাস্থ্য দপ্তর।




