Special News Special Reports State

শ্রদ্ধা জানাতে পাম অ‌্যাভিনিউয়ের নতুন নাম হতে চলেছে বুদ্ধদেব ভট্টাচার্য‌ সরণী

0
(0)

খবর লাইভ : বৃহস্পতিবার সকালেই বড় অঘটন ঘটে গেল বাংলার বুকে। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁর মৃত্যু হয়। আকস্মিক প্রয়াণে আপামর বাঙালি কার্যত বাকরুদ্ধ, শোকাহত। আজ আনুষ্ঠানিক ভাবে ও সরকারি তরফে প্রিয় কমরেডকে জানানো হবে চিরবিদায়। বুদ্ধদেব ভট্টাচার্য শুধু মুখ্যমন্ত্রী হিসেবে নয়, মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য হিসেবেও তিনি ছিলেন সবার কাছে শ্রদ্ধার মানুষ। তাঁর মৃত্যুতে বাংলার রাজনীতিতে এক নক্ষত্র পতন তো বটেই। তাই তাঁর মৃত্যুর পর তাঁকে সম্মান জানানোর জন্য নাম বদল হতে পারে পাম অ‌্যাভিনিউয়ের।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে দক্ষিণ কলকাতার পাম অ‌্যাভিনিউয়ের নতুন নাম হতে চলেছে বুদ্ধদেব ভট্টাচার্য‌্য সরণী। এই সিদ্ধান্ত নিয়েছে কোলকাতা পুরসভা। জানা গিয়েছে পুরসভার পক্ষ থেকে নতুন নামের নাম ফলক লাগানো হবে পাম অ‌্যাভিনিউয়ে। উল্লেখ‌্য, এর আগে কংগ্রেস নেতা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ‌্যায়ের নামেও রাস্তা-পার্কের নামকরণের কথা বলেছিলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়।

উল্লেখ্য, সূচি মেনে আজ মেনে সকাল সাড়ে দশটায় সম্পূর্ণ নিরাপত্তায় পিস ওয়ার্ল্ড থেকে রওনা দিয়েছিল বুদ্ধবাবুর মরদেহ। প্রয়াত রাজনীতিবিদ, সিপিআইএম-এর প্রবীণ নেতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ শায়িত ছিল সকাল ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত। বিধানসভা থেকে বুদ্ধবাবুর মরদহ এরপর নিয়ে যাওয়া হয়েছে আলিমুদ্দিন স্ট্রিট।

সেখানে বারোটা থেকে বেলা ৩টে ১৫ পর্যন্ত শায়িত থাকবে মরদেহ। বেলা তিনটে বেজে তিরিশ মিনিট থেকে ৩টে ৪৫ মিনিট পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ থাকবে দীনেশ মজুমদার ভবনে। তিনটে বেজে ৪৫ মিনিট নাগাদ সেখান থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রার সূচনা, যা শেষ হবে নীলরতন সরকার মেডিকেল কলেজে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *