খবর লাইভ : পেট্রাপোল সীমান্তে তৎপর ভারতীয় সেনা। সীমান্তের দু’পারেই দেশে ঢোকার তৎপরতা। হরিদাসপুরে দাঁড়িয়ে সেনাবাহিনীর গাড়ি। দুপুরের পর থেকে পেট্রাপোলে চাপানউতর শুরু হয়। যেহেতু একেবারে সামনে বেনাপোল, বাংলাদেশ সীমান্ত। হঠাৎ সেখানে বাজি ফাটতে থাকে, হইচই শুরু হয়। যদিও পেট্রাপোলের ভারতীয় সেনা বিষয়টি পুরোপুরি নজরে রাখে।কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তগুলি। উত্তরে চ্যাংড়াবান্ধা, হিলি থেকে দক্ষিণের সন্দেশখালি, সর্বত্র এক ছবি। সীমান্তে হাইঅ্যালার্ট জারি করেছে বিএসএফ।
পেট্রাপোল সীমান্তে তৎপর ভারতীয় সেনা। সীমান্তের দু’পারেই দেশে ঢোকার তৎপরতা। হরিদাসপুরে দাঁড়িয়ে সেনাবাহিনীর গাড়ি। দুপুরের পর থেকে পেট্রাপোলে চাপানউতোর শুরু হয়। যেহেতু একেবারে সামনে বেনাপোল, বাংলাদেশ সীমান্ত। হঠাৎ সেখানে বাজি ফাটতে থাকে, হইচই শুরু হয়। যদিও পেট্রাপোলের ভারতীয় সেনা বিষয়টি পুরোপুরি নজরে রাখে। আপাতত পরিস্থিতি একেবারেই স্বাভাবিক।
নদিয়ায় চাপড়া সীমান্তেও কড়া নজরদারি। নিরাপত্তার বেষ্টনিতে মোড়া সীমান্ত। এলাকা একেবারে শুনশান। শুধুই টহলদারি চলছে। বিএসএফের টহল চলছে। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে কড়া পাহাড়ায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। আজ রাতের মধ্যেই ঢুকছে সেনাবাহিনী। পর্যাপ্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে। বাহিনী আরও বাড়ানো হচ্ছে বলে বিএসএফ সূত্রে খবর।
ফুলবাড়ি সীমান্তের ঠিক ওপারে বাংলাদেশের গেটে বিক্ষোভ। আগুন জ্বালানো হয়। ভারতের অংশে সীমান্তে নিরাপত্তারক্ষীরা কড়া নজরদারি চালাচ্ছে। বাংলাদেশে অশান্তির জেরে বাড়তি সতর্কতা মালদহের মহদিপুর আন্তঃর্জাতিক সীমান্তে। বিএসএফ এবং পুলিশের নজরদারি বেড়েছে সীমান্তে। চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে বেশ কিছুটা দূরে নিউ চ্যাংড়াবান্ধায় এসে পৌঁছেছে সেনার তিনটি গাড়ি। সেনা জওয়ানরা রয়েছেন নিউ চ্যাংড়াবান্ধায়। সূত্রের খবর, বাংলাদেশের ভূখন্ডে হিলির একেবারে ওপারেই দু’টি বাড়ি ভাঙচুর করে আগুন লাগানো হয়েছে। সীমান্তে শেখ মুজিবুর রহমানের ছবি পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।




