International Special News Special Reports

গণ অভ্যুত্থান, হাসিনা দেশ ছাড়ার পর একের পর এক হামলায় সন্ত্রস্ত বাংলাদেশবাসী

0
(0)

খবর লাইভ : গণ অভ্যুত্থান। এই ঘটনা ইতিহাসের দিকে তাকালে বহুবার দেখতে পাওয়া যাবে। কিন্তু অতি সম্প্রতি যে দুই ঘটনা ঘটে গিয়েছে দুই দেশে, আন্দোলন-বিক্ষোভের ধারা তাদের পৃথক হলেও, মিল রয়ে গেল কোথাও। সোমবারের বিকেলের ছবি অন্তত মনে করাচ্ছে সেকথাই।

বাংলাদেশের চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে অভিনেতা শান্ত খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার এলাকা ছেড়ে নাকি পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনরোষের মুখে পড়েন তাঁরা। সেখান থেকে কোনও রকমে রক্ষা পেলেও বাগাড়া বাজারে এসে উত্তেজিত জনতার মুখোমুখি হন দু’জনে। সেখানেই গণপিটুনিতে নিহত হন সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খান।

আরও পড়ুনঃ নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ হাসিনা, সমাধান অধরা
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারা হোটেলে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।এই অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে।
নোয়াখালির সোনাইমুড়ি এবং চাটখিল থানায় আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। চাটখিল থানায় বিক্ষোভকারীরা ইটবৃষ্টি করেন। পুলিশ পাল্টা গুলি চালালে তিন জনের মৃত্যু হয়।
ঝিনাইদহে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। পুড়ে মারা গিয়েছেন চেয়ারম্যান-সহ তিন জন। তাঁর চালককে পিটিয়ে মারার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *