Special News Special Reports

দু-তিন দিনের মধ্যে কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা

0
(0)

খবর লাইভ  : আগামী দু-তিন দিনে কলকাতায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে ৷ আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ ৷ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

আজ, বৃহস্পতিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ ৷ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

পরিস্থিতি অনুকূল হলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। শুক্র-শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি চলবে ৷সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি বেশি। গতকাল, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩ ৪ ডিগ্রি।

দক্ষিণ-পশ্চিম বায়ু শক্তিশালী। রাজস্থান থেকে উত্তর প্রদেশ বিহার এবং উত্তর বঙ্গের উপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *