Special News Special Reports State

টিএমসি দুর্নীতিগ্রস্ত সরকার, টিম হিসেবে লড়েই এবারের ভোটে জিতবে বিজেপি: যাদবপুরে মোদি

0
(0)

খবর লাইভ : শুধু মোদি ম্যাজিক নয়, টিম হিসেবে লড়েই এ বারের ভোটে জিতবে বিজেপি, পঞ্চম দফা ভোটের পর আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনবিটি-এর আশিস পাণ্ডে এবং নরেন্দ্র নাথকে দেওয়া সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের ভোট পরিস্থিতি থেকে বিদেশনীতি— সব বিষয়েই অকপট বক্তব্য রাখলেন মোদি।

আরও পড়ুনঃ এবার বসিরহাটের এসডিপিও-কে সরাল কমিশন, আরও দুই বদলির নির্দেশ

২০১৯-এর ভোটে পশ্চিমবঙ্গে ১৮টা আসন জিতেছিল বিজেপি। এ বার? মোদির বক্তব্য, ‘তৃণমূল হোক, কংগ্রেস বা বাম— সকলে বাংলায় একই পাপ করেছে। পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছেন, এই দলগুলো শুধু আশ্বাস দিতে জানে, উন্নয়নের লক্ষ্য ওদের নেই। আগে অন্য রাজ্য থেকে লোক রোজগারের আশায় বাংলায় আসতেন, এখন পশ্চিমবঙ্গের মানুষ বাধ্য হয়ে রাজ্য ছাড়ছেন। বাংলায় যে দলগুলো একে অন্যের বিরুদ্ধে ভোট লড়ছে, দিল্লিতে তারাই একসঙ্গে লড়ছে। ভোটারদের সঙ্গে এর থেকে বড় প্রতারণা আর কী হতে পারে?’
তাঁর সংযোজন, ‘বাংলার মানুষ দীর্ঘদিন ধরে দুর্নীতি, হিংসা, অরাজকতা, মাফিয়ারাজ, স্বজনপোষণ সহ্য করছেন। টিএমসি দুর্নীতিগ্রস্ত সরকারে পরিণত হয়েছে। বাংলার পরিস্থিতি এখন এমনই, সরকারি চাকরি পেয়েও যুবসমাজ নিশ্চিন্ত হতে পারছে না, সেই চাকরি থাকবে কি না! অন্যদিকে বাংলার যুবসমাজের সামনে রয়েছে বিজেপির উন্নয়ন মডেল। আমি বাংলার যেখানেই প্রচারে গিয়েছি, বিজেপির প্রতি মানুষের আস্থা দেখেছি। বাংলার মা-বোনদের থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে আমি অভিভূত। আমি নিশ্চিত, এবার পশ্চিমবঙ্গে বেশি আসন পাব-ই।’
মোদি বললেন, ‘‘তৃণমূলের সঙ্গে সুশাসনের কোনও সম্পর্ক নেই। বাংলায় সুশাসন দুরবিন দিয়েও খুঁজে পাওয়া যায় না। দুরবিনও নয়, মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যায় না। বাংলায় মাফিয়াদের জমি দেওয়া হচ্ছে। বাংলার উন্নয়নে তৃণমূলই বাধা দিচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *