games Special News Special Reports

প্লেঅফে ফের স্বপ্নভঙ্গ বিরাট কোহলির, রাজস্থানের কাছে হেরে আইপিএল থেকে বিদায় আরসিবির

0
(0)

খবর লাইভ : টানা ৬ ম্যাচ জিতে প্লেঅফে পৌছেছিল আরসিবি। কিন্তু প্লেঅফ এসে ফের স্বপ্নভঙ্গ বিরাট কোহলির। শেষ চার থেকেই আরও একবার বিদায় নিতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। অধরা থেকে গেল আইপিএল জয়ের স্বপ্ন। অপরদিকে প্লেঅফে আরসিবিকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে সঞ্জু স্যামসনের দল। আরসিবির দেওয়া ১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯ ওভারে ৬ উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান রয়্যালস।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। শুরুটা ভাল হলেও বড় স্কোর করতে ব্যর্থ হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেট হয়েও একাধিক ব্যাটার তা বড় স্কোরে পরিণত করতে পারেনি। বিরাট কোহলি ৩৩, রজত পাতিদার ৩৪, ক্যামেরন গ্রিন ২৭ রানের ইনিংস খেলেন। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি আরসিবির। শেষের দিকে মাহিপল লোমরর ৩২ রানের মারকাটারি ইনিংস খেলে দলকে লড়াই করার মত স্কোরে পৌছে দেয়। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান করে আরসিবি।

আরও পড়ুনঃ বাংলাদেশের সাংসদ খুনের তদন্তে সিআইডি, সামনে চাঞ্চল্যকর তথ্য !
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করে রাজস্থান রয়্যালসের দুই ওপেনার টম ক্যাডমোর ও যশস্বী জয়সওয়াল। ওপোনিং জুটিতে ৪৬ রানের পার্টনারশিপ করেন দুজনে। ক্যাডমোর ২০ রানে করে আউট হলেও দলের হয়ে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন যশস্বী। কিন্তু সঞ্জু স্যামসন এদিন বড় রান পাননি। ১৭ করে সাজঘরে ফেরেন তিনি। ফলে ভাল শুরু করেও ৮৬ রানে ৩ উইকেট পড়ে যায় রাজস্থানের।
সেখান থেকে এদিন ফের রাজস্থানের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন রিয়ান পরাগ। ধ্রুব জুরেলকে অপরদিকে মাত্র ৮ রান করে আউট হন। তবে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান তিনি। তাঁকে সঙ্গ দেন শিমরন হেটমায়ার। চাপের মুহূর্তে মারকাটারি ব্যাটিং করেন তিনি। তবে শেষের দিকে রিয়ান পরাগ ২৬ বলে ৩৬ ও হেটমায়ার ১৪ বলে ২৬ করে আউট হয়। তবে ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি রাজস্থানের। রভম্যান পাওয়েল ৮ বলে ১৬ রানের ইনিংস খেলে জয় এনে দেন রাজস্থানকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *