খবর লাইভ : নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টা পর্যন্ত বাংলায় ৪৮.৪১ শতাংশ ভোট পড়েছে। যা দেশের বিচারে দ্বিতীয়। দুপুর ১টা পর্যন্ত দেশে ভোটদানের হারে এগিয়ে লাদাখ। প্রথম ছ’ঘণ্টায় সেখানে ভোট পড়েছে ৫২.০২ শতাংশ।নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে, ২৭.৭৮ শতাংশ। এ ছাড়া, ঝাড়খণ্ডে ৪১.৮৯ শতাংশ, উত্তরপ্রদেশে ৩৯.৫৫ শতাংশ, বিহারে ৩৪.৬২ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৩৪.৭৯ শতাংশ এবং ওড়িশায় ৩৫.৩১ শতাংশ ভোট পড়েছে।
আরও পড়ুনঃ পঞ্চম দফায় দেশের মোট ৪৯ আসনে চলছে ভোটগ্রহণ! ভোট উৎসবে সামিল হওয়ার আবেদন মোদির
প্রথম ছ’ঘণ্টায় বাংলায় সবচেয়ে বেশি ভোট পড়েছে আরামবাগে। সেখানে ভোটের হার ৫৫.৩৭ শতাংশ। বাংলার সাত কেন্দ্রের মধ্যে বনগাঁয় ৪৪.১৫ শতাংশ, ব্যারাকপুরে ৪২.৪৭ শতাংশ, হাওড়ায় ৪৪.৭১ শতাংশ, উলুবেড়িয়ায় ৫২.৭৯ শতাংশ, হুগলিতে ৫০.৫০ শতাংশ এবং শ্রীরামপুরে ৪৭.৭৫ শতাংশ ভোট পড়েছে। সোমবার সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলা ছাড়াও ভোট রয়েছে বিহারের পাঁচটি কেন্দ্র, ঝাড়খণ্ডের তিনটি কেন্দ্রে। এ ছাড়া, মহারাষ্ট্রের ১৩টি, ওড়িশার পাঁচটি, উত্তরপ্রদেশের ১৪টি, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের একটি করে কেন্দ্রে ভোট চলছে সোমবার।




