Special News Special Reports State

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে সন্দেশখালিতে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

0
(0)

খবর লাইভ  :  ফের শিরোনামে সন্দেশখালি। এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে সন্দেশখালিতে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। শনিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত ফণীভূষণ সাউয়ের ছেলে ইন্দ্রজিৎ। তাঁকেই গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, দিন দুয়েক আগে ১৫ বছর বয়সি এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ইন্দ্রজিতের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, নাবালিকার পরিবার বিজেপি-ঘনিষ্ঠ। পদ্মশিবিরের অভিযোগ, সেই কারণেই ওই পরিবারকে নিশানা করেছে তৃণমূল। যদিও, এখনও এ বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান জানিয়েছেন, সন্দেশখালির বেড়মজুর গ্রামের বাসিন্দা এক ১৫ বছরের নাবালিকাকে নির্যাতনের অভিযোগে শনিবার রাতে ইন্দ্রজিৎ সাউ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *