খবর লাইভ : পাটুলিতে শুক্রবার বামেদের একটি পথসভা চলছিল। তখনই ক্যানসার আক্রান্ত ওই কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। আঙুল তৃণমূলের দিকে।প্রতিবাদে শনিবার দুপুরে পাটুলি থানা ঘেরাও করেছে সিপিএম। উপস্থিত আছেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, তৃণমূল ভয়ে এ সব করছে। নিগৃহীত কর্মীর নাম অভীক চৌধুরী। বয়স ৫৭ বছর। তিনি ক্যানসার আক্রান্ত। শুক্রবার পাটুলিতে পথসভা ছিল সিপিএমের। সিপিএমের অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী সুজয় মিত্র সভার বিদ্যুৎ সংযোগ কেটে দেন। সিপিএমের কর্মী-সমর্থকেরা চিৎকার-চেঁচামেচি করেন। তার পর লাইন জুড়ে আবার সভা শুরু হয়। সৃজন বলেন, ‘‘ভয়ে তৃণমূলের হাঁটু ঠক ঠক করে কাঁপছে। তা না হলে কেউ ক্যানসার আক্রান্ত মানুষকে মারধর করে! অমানবিকতার চূড়ান্ত নিদর্শন। এই ঘটনা ওই এলাকায় আমাদের ভোট বৃদ্ধি করবে।’’




