International Special News Special Reports

হামাসের হাতে পণবন্দি তিন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল ইজরায়েলি বাহিনী

0
(0)

খবর লাইভ : গাজার শাসকগোষ্ঠী হামাসের হাতে পণবন্দি তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ইজরায়েলি বাহিনী। উপত্যকাটিতে হামাসের একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।

এক বিবৃতিতে শুক্রবার ইজরায়েলি বাহিনী জানিয়েছে, ওই তিনজন হলেন শানি লোউক, অমিত বুসকিলা ও ইতজাক গেলেরেন্টার। গত বছরের ৮ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার দিনই তাঁদের হত্যা করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। পরে তাঁদের মরদেহ গাজায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ তীর্থযাত্রী বোঝাই বাসে বিধ্বংসী অগ্নিকাণ্ড! হরিয়ানায় মৃত ৮, আহত কমপক্ষে ২৪

ইজরায়েলে হামাসের ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। এ ছাড়া দেশটি থেকে ২৫২ জনকে পণবন্দি করে গাজায় নিয়ে যান হামাস সদস্যরা। তাঁদের মধ্যে ১০৫ জনকে গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হয়েছিল।

ইজরায়েলের বিবৃতিতে বলা হয়েছে, যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাঁদের দক্ষিণ ইজরায়েলে নোভা উৎসবে হত্যা করা হয়েছিল। ৮ অক্টোবর ওই উৎসবে যোগ দেওয়া ৩৬০ জনের বেশি মানুষ হামাসের হামলায় নিহত হন।

পণবন্দিদের মরদেহ উদ্ধারের এই ঘটনাকে ‘হৃদয় ভেঙে দেওয়ার মতো’ বলে উল্লেখ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘আমরা আমাদের সব পণবন্দিদের কষ দেশে ফিরিয়ে আনব, যাঁরা বেঁচে আছেন তাঁদের এবং যাঁরা মারা গেছেন তাঁদেরও।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *