International Special News Special Reports

সিঙ্গাপুর-হংকংয়ের দেখানো পথেই পা! ভারতীয় মশলার উপর নিষেধাজ্ঞা জারি নেপালের

0
(0)

খবর লাইভ : সিঙ্গাপুর এবং হংকংয়ের পরে, এবার নেপালও দুটি ভারতীয় মশলার ব্র্যান্ড এভারেস্ট এবং এমডিএইচ-এর বিক্রয়, ব্যবহার এবং আমদানি নিষিদ্ধ করার পথেই হাঁটল। এসব মশলায় কীটনাশক ইথিলিন অক্সাইড থাকতে পারে এমন আশঙ্কার মধ্যেই নেপালের খাদ্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে মশলায় ইথিলিন অক্সাইডের তদন্ত শুরু হয়েছে।

নেপাল সরকারের তরফে জানানো হয়েছে ‘এমডিএইচ এবং এভারেস্টের মশলার আমদানি নিষিদ্ধ করা হয়েছে। আমাদের এখানে বাজারেও ইতিমধ্যে ওই মশলা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ওই মশলাগুলিতে ক্ষতিকারক রাসায়নিক রয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই এমন পদক্ষেপ।’মশলার গুণমান খতিয়ে দেখতে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। চূড়ান্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে।

আরও পড়ুনঃ সন্দেশখালির মাম্পিকে অবিলম্বে জামিনের নির্দেশ বিচারপতি সেনগুপ্তর

এমডিএইচ এবং এভারেস্টের নাম কয়েক দশক ধরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। এসব ব্র্যান্ডের মশলা মধ্যপ্রাচ্য-সহ বিশ্বের অনেক দেশে রফতানি হয়। আর সেকারণেই ব্রিটেন, নিউজিল্যান্ড, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো দেশেও এমডিএইচ এবং এভারেস্টের মশলার তদন্ত শুরু হতে পারে বলে খবর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *