Special News Special Reports State

কল্যাণকে খোঁচা দিয়ে তৃণমূলের বিরুদ্ধে ৯ লক্ষ কোটি টাকা দুর্নীতির অভিযোগ অমিত শাহর

0
(0)

খবর লাইভ : বুধবার শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসুর সমর্থনে মশাট বাজারে নির্বাচনী সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের খোঁচা, শ্রীরামপুরের জনতা, বাংলার মানুষ ভোট দেওয়ার সময় ভাববেন, কার সঙ্গে লড়াই হচ্ছে। এক দিকে রয়েছে পরিবারবাদী পার্টি। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান।তিনি বলেন, কাশ্মীরে আর অশান্তি হয় না। এখন পাক অধিকৃত কাশ্মীরে স্বাধীনতার জন্য স্লোগান ওঠে। পাক অধিকৃত কাশ্মীরে অশান্তি হয়। মোদী জমানায় এটাই সাফল্য। পাক অধিকৃত কাশ্মীর ভারতের হওয়া উচিত কি না? শ্রীরামপুরের মাটিতে বলছি, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী আপনারা ভয় পেলে পান। কিন্তু পাক অধিকৃত কাশ্মীর আমরা নিয়েই ছাড়ব।

আরও পড়ুনঃ মুম্বাইয়ের বিলবোর্ড বিপর্যয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! জোরকদমে চলছে উদ্ধারকাজ

এদিন তিনি বলেন, ‘হীরকরাজার দেশে সিনেমা’ তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। খুবই জনপ্রিয় হয়েছিল সেই সিনেমা। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছেন, সত্যজিৎ তখন বেঁচে নেই , থাকলে তিনি ‘হীরকরানির দেশে’ সিনেমা বানাতেন। তার কটাক্ষ, বাংলা এখন মৌলা-মাদ্রাসা-মাফিয়ার ভূমিতে পরিণত হয়েছে।তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, শ্রীরামপুরকে বাঁচাতে কল্যাণকে হারিয়ে কবীরকে জয়ী করুন। প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করুন। বাংলা থেকে ৩০ আসন দিন।

শ্রীরামপুরের রাস্তা জলে ভরে যায়। নালার সংস্কার হয় না। কিন্তু এখানে মন্ত্রীর বাড়ি থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়। ওগুলো ঘুষের টাকা। যখন আমরা ধরি, তখন মমতাদিদি বলেন, ইডির অপব্যবহার হচ্ছে। কিন্তু দুর্নীতি যে-ই করবেন, তাঁকেই ধরব। আপনি আঁচলে লুকিয়ে রাখলেও তাঁকে জেলে ভরব।মোদীজি চা পাঠাচ্ছেন। সেখানে নিজের ছবি সাঁটাচ্ছেন মমতাদিদি। আরও পাঁচ কেজি বেশি চাল দেবেন মোদীজি। কিন্তু সিন্ডিকেট দিয়ে সেই চাল বিক্রি হচ্ছে বাংলায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *