Special News Special Reports State

আসানসোল আদালতে আত্মসমর্পণ কয়লা মাফিয়া অনুপ মাজির

0
(0)

খবর লাইভ : জামিনের আর্জি নিয়ে মঙ্গলবার সকালে আসানসোল আদালতে আত্মসমর্পণ করলেন  কয়লা মাফিয়া লালা ওরফে অনুপ মাজি । কয়লা কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালার বিরুদ্ধে সিবিআই-এর তরফে অভিযোগ করা হলেও সুপ্রিম কোর্টের  রক্ষাকবচ পান তিনি। সেই শীর্ষ আদালতের নির্দেশ মেনেই আত্মসমর্পণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ বাড়ছে গরম, অস্বস্তির মাঝেও বর্ষা এগিয়ে আসার সম্ভাবনা!

আগামী ২১ মে কয়লা মামলায় শেষ চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। তার পরই ট্রায়াল শুরু হওয়ার কথা । আদালত সূত্রে খবর জামিনের আবেদন নিয়েই অনুপ আদালতের দ্বারস্থ হয়েছেন। ২০২০ সাল থেকে কয়লা মামলার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যেই বাড়ি, অফিসে তল্লাশি চালিয়ে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *