games Special News Special Reports

ব্যাটিং-এ নিজের নতুন স্টাইল নিয়ে মুখ খুললেন বিরাট, কী বললেন তিনি?

0
(0)

খবর লাইভ : চলতি আইপিএল-এ দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। আইপিএল-এ সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে তিনি। তবে রান পেলেও স্ট্রাইক রেট নিয়ে উঠছে প্রশ্ন। যা নিয়ে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। তবে তা নিয়ে কান দেননা বিরাট। নিজের খেলা খেলছেন তিনি। আর এরই মাঝে নিজের নতুন স্টাইল ‘স্লগ সুইপ’ শট নিয়ে মুখ খুললেন বিরাট।

কোহলিকে এবার ‘স্লগ সুইপ’ খেলতে দেখা যাচ্ছে। কীভাবে নতুন এই কৌশল রপ্ত করেছেন ? এই নিয়ে বিরাট বলেন, “ আমি এমন ক্রিকেটার নই যে একটা নির্দিষ্ট শট শিখেই বসে থাকবে এবং নিজের খেলার উন্নতির কোনও চেষ্টা করবে না। আমার কাছে রানের থেকে কত ভাল খেললাম সেটা বেশি গুরুত্বপূর্ণ। অনুশীলনে যেমন খেলেছি সেটাই মাঠে খেলার চেষ্টা করি। নিজের খেলার উন্নতি করতে গেলে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। একবারে কিছুর উন্নতি হয় না। ধাপে ধাপে হয়। নিজের খেলার উন্নতির জন্যই স্লগ সুইপ মারা শুরু করেছি। তারজন্য মানসিক ভাবে নিজেকে প্রস্তুত করতে হয়েছে।

আরও পড়ুনঃ এবার কংগ্রেসের খাড়গের কপ্টারে তল্লাশি

এখানেই না থেমে বিরাট আরও বলেন,” একটু ঝুঁকি নিয়ে ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে এই শট খেলার চেষ্টা করি। এ বারের আইপিএলে ‘স্লগ সুইপ’ খেলে খুবই উপকৃত হয়েছি। আমার মনে হয়, ইচ্ছাশক্তি না থাকলে এই শট খেলা যায় না।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *