খবর লাইভ : বেশ কয়েক মাস ধরে সন্দেশখালি-কাণ্ড কিন্তু বঙ্গ রাজনীতিতে অন্যতম চর্চিত ইস্যু। আর লোকসভা ভোটের মুখেও যে তা নিয়ে চর্চা হবে বলার অপেক্ষা রাখে না। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যতবার ভোটের বাংলায় প্রচারে এসেছেন সন্দেশখালির ইস্যু তুলেছে। অমিত শাহ তিনি যতবার রাজ্যে প্রচারে এসেছেন সন্দেশখালি ইস্যু তুলেছেন। আর সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো নিয়ে এবার মুখ খুললেন শাহ। বললেন, মমতার নেতারাই মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এই সরকার অভিযুক্ত নেতাদের গ্রেফতার করেননি। এবার সরতেই হবে। শাহ বলেন,ওঁর দলের নেতা এত বছর ধরে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এর জবাব দিতে হবে। এই সরকার অভিযুক্তদের গ্রেফতার করে না। এইভাবে বাংলা বা দেশ চলে না। মমতা ব্যানার্জী কো জানা হি হ্যায়।তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, সন্দেশখালিতে তৃণমূলের নেতারা ধর্মের ভিত্তিতে মা-বোনেদের উপর অত্যাচার করেছেন। মুখ্যমন্ত্রী মমতা দোষীদের ধরেন না। হাই কোর্ট সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়েছে। শাহজাহানের মতো নেতাদের জেলে পাঠানো উচিত কি উচিত না? মহিলা মুখ্যমন্ত্রীর নাকের নীচে মহিলাদের ধর্ষণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। যাঁরা অত্যাচার করেছেন, তাঁদের পাতাল থেকেও খুঁজে বার করে সাজা দেওয়া হবে। দর্গাপুরের সভার আগে কৃষ্ণনগরে প্রার্থী অমৃতা রায়ের হয়ে রোড-শো করেন শাহ। সেখানেও তাঁকে ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে কোনও কথা বলতে শোনা যায়নি। যদিও দুর্গাপুরে শাহের বক্তৃতার আগে রাজ্যের নেতাদের বক্তৃতার সময় বার বার উঠে আসে ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গ।




