খবর লাইভ : নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ। সোমবার এই সংক্রান্ত মামলায় ফের শুনানি সুপ্রিম কোর্টে। গত শুনানিতে সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। যোগ্য ও অযোগ্যদের বাছাই পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এরই মধ্যে যোগ্যদের আইনি সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। সোমবার এই মামলার দিকে তাকিয়ে সব পক্ষ।
আরও পড়ুনঃ প্রকাশিত মহিলাদের টি-২০ বিশ্বকাপের সূচি, ৬ অক্টোবর ভারতের সামনে পাকিস্তান
গত এপ্রিল মাসে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদ। শীর্ষ আদালতে আবেদন করেন চাকরিহারাদের একাংশ। সোমবার সব মিলিয়ে ১০টি মামলা শুনবে সুপ্রিম কোর্ট।
গত শুনানিতে প্যানেল থেকে কীভাবে যোগ্যদের বাছাই করা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। নিয়োগ প্রক্রিয়ার ত্রুটি নিয়েও সওয়াল করেন। শুক্রবার রাজ্যে বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দেন, যোগ্যদের আইনি সাহায্য দেবে বিজেপি।




