Special News Special Reports State

মালদহের হবিবপুর থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

0
(0)

খবর লাইভ : মালদহের হবিবপুর থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, ওই অফিসার ভোটের কাজে যুক্ত থাকতে পারবেন না। রবিবার বিকেল ৩টের মধ্যে ওই পদের জন্য তিন জনের নাম পাঠাতে হবে কমিশনের আঞ্চলিক দফতরের সিইওকে । তাঁদের মধ্যে থেকে এক জনকে বেছে নেবে কমিশন।

আরও পড়ুনঃ তীব্র তাপপ্রবাহের জেরে রাজ্যে হিট স্ট্রোকে আক্রান্ত ৩৩! 

কিছু দিন আগেই মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমারকে সরিয়ে দিয়েছিল কমিশন। তার পর রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তির ঘটনার জেরে মুর্শিদাবাদের শক্তিপুর এবং বেলডাঙা থানার দুই ওসিকে সাসপেন্ড করা হয়। এর আগে মার্চ মাসে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। লোকসভা ভোটের আগে রাজ্যের চার জেলার জেলাশাসককে সরিয়ে দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *