Special News Special Reports State

সন্দেশখালি-ভিডিয়োকাণ্ডে অভিষেক-শুভেন্দু তরজা তুঙ্গে

0
(0)

খবর লাইভ : সন্দেশখালির সত্যতা এবং সততা নিয়েই প্রশ্ন তুলেছে গোপন ক্যামেরায় তোলা একটি ভাইরাল ভিডিয়ো! যেখানে বলা হচ্ছে সন্দেশখালির ঘটনা গোটাটাই ‘সাজানো’ এবং এর নেপথ্যে বড় ভূমিকা রয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

শনিবার সন্দেশখালির ঘটনার নেপথ্যে বিজেপির ভূমিকা নিয়ে বিস্তারিত কথা বলবেন অভিষেক। জানা গিয়েছে, বৈঠকে অভিষেক বিজেপিকে বিঁধবেন ‘বাংলার সম্মান’ নিয়ে। সন্দেশখালির ‘মিথ্যা ঘটনা’ সাজিয়ে বিজেপি যে শুধু রাজ্যের শাসকদল তৃণমূলকেই নয়, গোটা দেশের সামনে বাংলাকে অসম্মানিত করেছে, সে কথাই বোঝাবেন অভিষেক।
লোকসভা ভোটের প্রচারে বাংলায় এসে প্রথম দিন থেকেই সন্দেশখালি নিয়ে বাংলার রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন দিল্লি থেকে আসা শীর্ষ বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সকলেই তাঁদের প্রচার সভায় বাংলার সরকারবিরোধী ‘ইস্যু’ হিসাবে তুলে ধরেছেন সন্দেশখালির ঘটনা এবং বাংলায় মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গ।ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে ‘বিজেপির মণ্ডল সভাপতি’ পরিচয় দেওয়া গঙ্গাধর কয়াল নামে এক ব্যক্তি বলছেন, সন্দেশখালির পুরো ঘটনাটিই সাজানো হয়েছিল এলাকার তৃণমূলের নেতাদের গ্রেফতার করানোর জন্য। এ ব্যাপারে ‘টাকা মোবাইল দিয়ে সাহায্য’ও করেছিলেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু।

আরও পড়ুনঃ তাপপ্রবাহকে গুডবাই! শনিবার থেকেই হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের
তবে শাসকদল যা-ই বলুক, তাঁর নামে অভিযোগ প্রসঙ্গে মুখ খোলেননি শুভেন্দু। এ ব্যাপারে বিরোধী দলনেতার প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, ‘‘আমি পুরোটা যাচাই করে দেখে সবটা বলব। তৃণমূল গলা নকলও করতে পারে। ওদের বিশ্বাস নেই।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *