Special News Special Reports State

এসএসসি নিয়োগে পার্থর জামিন মামলায় ফের মুখ্যসচিবকে ভর্ৎসনা ডিভিশন বেঞ্চের

0
(0)

খবর লাইভ : এসএসসি নিয়োগের জামিন মামলায় কড়া মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচী’র ডিভিশন বেঞ্চের। বৃহস্পতিবার অবস্থান জানাতে ফের সময় চাইলেন মুখ্যসচিব। এর আগে তাকে চারবার সময় দিয়েছিল আদালত। বৃহস্পতিবার আরও ৭ সপ্তাহ সময় চাইলেন রাজ্যের মুখ্যসচিব। এরপরেই ডিভিশন বেঞ্চ বলেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের প্রভাব বোঝা যাচ্ছে।

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, এটা মোটেই ঠিক নয়। এটা এক ধরনের আদালত অবমাননা। এরপর আদালত কড়া ব্যবস্থা নিলে কিছু বলার থাকবে না। অবমাননার রুল জারি করবে আদালত। সুপ্রিম কোর্টেও যেতে পারে রাজ্য। এখানেই শেষ নয়, ডিভিশন বেঞ্চ বলে, মুখ্যসচিবকে নিজের দায়িত্ব পালন করতে হবে। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য থাকলে জামিন মামলায় তার প্রভাব পড়বে। আদালত তাকে নিজের সিদ্ধান্ত জানাতে বলেছে, নিজের দ্বায়িত্ব পালন করতে বলেছে। এই মামলার বিচারপ্রক্রিয়ায় জরুরিভিত্তিতে শুরু করা প্রয়োজন রয়েছে। গণতন্ত্রে একজন উচ্চপদস্থ আধিকারিকের এই ধরনের পদক্ষেপ কাম্য নয়।
এরপরই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, অভিযুক্তরা এতই প্রভাবশালী যে মুখ্যসচিব সময়ের পর সময় চেয়ে যাচ্ছেন। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত তদন্তকারী সংস্থাকেই নিতে হবে। আদালত জানিয়ে দেয়, শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে। সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *