Bengal and District Special News

আনিসের দেহ নিয়ে SIT-এর পুনরায় ময়নাতদন্তে অনুমতি দিল না পরিবার

0
(0)

খবর লাইভ: আনিসের দেহের পুনরায় ময়নাতদন্তের জন্য় দেহ কবর থেকে তোলার অনুমতি দিল না পরিবার। আনিসের দেহ নতুন করে ময়নাতদন্ত করতে চেয়ে পরিবারকে জানায় SIT (বিশেষ তদন্তকারী দল)। তাতে সোজা না জানিয়ে দিয়েছে আনিসের পরিবার।

আনিসের বাবা জানিয়েছেন, নতুন করে ময়নাতদন্তের জন্য তিনি তাঁর ছেলের দেহ সিটের হাতে তুলে দেবেন না। সিবিআই তদন্তের দায়িত্ব নিলে তবেই তিনি আনিসের মৃতদেহে নতুন করে ময়নাতদন্তের অনুমতি দেবেন। এই বিষয়ে তিনি সিটের সদস্যদের কোনও সাহায্য করবেন না বলেও বুধবার স্পষ্ট করে জানিয়েছেন আনিসের বাবা। প্রয়োজনে আবার ময়না তদন্ত করতে হলে তিনি আদালতের কাছে থেকে অনুমতি চেয়ে করাবেন বলেও তিনি এই দিন জানান।

বুধবার সকালে আবার একবার আনিসের বাড়িতে পৌঁছন সিটের সদস্যরা। তাঁরা নতুন করে আনিসের দেহের ময়নাতদন্ত করতে চান। কিন্তু সাফ নাকচ কর দেন আনিসের বাবা। এই দিন সকালে সিট সদস্যদের সঙ্গে আনিসের বাড়িতে পৌঁছন একজন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *