games Special News Special Reports

নজির গড়লেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি জুটি

0
(0)

খবর লাইভ : নজির গড়লেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি । তাঁরা ভেঙে দিলেন সাইনা নেওয়ালের রেকর্ড। বিশ্ব রাঙ্কিং-এ শীর্ষে সব থেকে বেশি সপ্তাহ থাকার নজির গড়লেন ভারতীয় ব্যাডমিন্টনের সেরা ডাবলস জুটি।

এর আগে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের মহিলাদের সিঙ্গলস রাঙ্কিং-এ ন’সপ্তাহ শীর্ষে ছিলেন সাইনা। ২০১৫ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২১ অক্টোবর পর্যন্ত টানা ন’সপ্তাহ মহিলাদের ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর ছিলেন তিনি। তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি। পুরুষদের ডাবলস ক্রমতালিকায় ১০ সপ্তাহ এক নম্বরে থেকে ভারতীয় ব্যাডমিন্টনে নতুন নজির গড়লেন তাঁরা। ফরাসি ওপেন জয় ছাড়াও চিন ওপেন, মালয়েশিয়া ওপেন এবং ইন্ডিয়া ওপেনের ফাইনালে উঠেছে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি।

আরও পড়ুনঃ বর্ধমানের মহারাজা ভেবে রাজপরিবারের ঘনিষ্ঠের গলায় মালা দিলেন দিলীপ!

শেষ ৫২ সপ্তাহের সব থেকে বেশি পয়েন্ট পাওয়া ১০টি প্রতিযোগিতার মোট পয়েন্টের নিরিখে তৈরি হয় ব্যাডমিন্টনের বিশ্ব রাঙ্কিং। ভারতীয় জুটির সংগ্রহে এই মুহূর্তে রয়েছেন ১,০২,৩০৩। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার কাং মিন হিউক-সিয়ো সেউং জায়ে জুটির থেকে ৫০০০ এর বেশি পয়েন্টে এগিয়ে রয়েছে ভারতীয় জুটি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *