Special News Special Reports State

মেট্রো কর্তৃপক্ষ সহযোগিতা করলেই ব্লকেজ দিতে তৈরি কলকাতা পুলিশ

0
(0)

খবর লাইভ : নিউ গড়িয়া-বিমানবন্দরগামী মেট্রো নিয়ে কলকাতা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। পাল্টা দিয়েছে লালবাজারও। সূত্রের বক্তব্য, মেট্রোর তরফে যে অভিযোগ করা হচ্ছে তা একতরফা। কলকাতা ট্রাফিক পুলিশ ব্লকেজ দিতে চায় না এমনটা নয়। এই মুহূর্তে চিংড়িহাটাতে একটি ব্লকেজ দেওয়া হয়েছে। আবার একটি জায়গায় ব্লকেজ চাইছে মেট্রো। কিন্তু জায়গায় জায়গায় ব্লকেজ দিলে বিমানবন্দরগামী যান চলাচল বিঘ্নিত হবে। লালবাজারের বক্তব্য, একটি জায়গায় ব্লকেজ নিয়ে কাজ সম্পন্ন করুক। তারপর অন্য জায়গায় ব্লকেজ দেওয়া হবে।

কলকাতা পুলিশের পালটা অভিযোগ, অনেক ক্ষেত্রে যে সময়ের জন্য ব্লকেজ নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ তা নির্দিষ্ট সময়ে পূরণ করা হচ্ছে না। অভিযোগ, ইএম বাইপাসে কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ৬০ দিনের জন্য ব্লকেজ চেয়েছিল মেট্রো। কিন্তু ১৫০ দিন অতিরিক্ত সময় কেটে গিয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় যে অতিরিক্ত সময় লাগবে, কাজের জন্য সে বিষয়ে পুলিশকে কিছু জানানোও হয়নি। এমনকী, বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ কমিশনার বৈঠক ডাকলেও তাতে অংশ নেননি মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ প্রার্থী হোন ইডি কর্তা! বিজেপির বিরুদ্ধে মথুরাপুরের সভা থেকে চ্যালেঞ্জ অভিষেকের

লালবাজারের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অসযোগিতার কথা বলা হলেও আদতে মেট্রো কর্তপক্ষ, আরভিএনএল ও সাব কন্ট্রাকটরদের নিজেদের মধ্যে বোঝাপোড়ার অভাব রয়েছে। আর সেই জন্য সমস্যা হচ্ছে। লালবাজার স্পষ্ট জানিয়েছে, তারা ব্লকেজ দিতে প্রস্তুত। সব রকম সহযোগিতা করা হচ্ছে। কিন্তু মেট্রো সময় মেনে ব্লকেজ ক্লিয়ার করতে হবে।

Kolkata – metro – railway – lalbazar – conflict

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *