National Special News Special Reports State

জেলাশাসকদের থেকে স্পর্শকাতর বুথের তালিকা চাইল কমিশন!

0
(0)

খবর লাইভ : লোকসভা নির্বাচন শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বাংলায় প্রথম দফায় ভোট গ্রহণ আগামী ১৯ এপ্রিল। এবার রাজ্যের কোন কোন জেলায় স্পর্শকাতর বুথ রয়েছে তার তালিকা চেয়ে পাঠালো নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ হতাশা থেকেই রাজনীতিতে গায়ের জ্বালা মেটাচ্ছে হিরণ”! তোপ দেবের

ভোট ঘোষণার সময়ে যে গাইডলাইন প্রকাশ করা হয় সেখানে ৫০% বুথে ওয়েবকাস্টিং-এর  কথা বলা হয়েছিল। সেই পদক্ষেপ কার্যকরী করতে এবার জেলাশাসকদের কাছে লোকসভা কেন্দ্র ধরে ধরে কোথায় কোথায় ওয়েবকাস্টিং প্রয়োজন তার তথ্য চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। যত দ্রুত সম্ভব এই রিপোর্ট নির্বাচন কমিশনকে জমা দিতে হবে। ভোট চলাকালীন যাকে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই আইন শৃঙ্খলার দিক থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করতে চাইছে কমিশন। ইতিমধ্যেই রাজ্যে দেড়শ কোম্পানি সেন্ট্রাল ফোর্স মোতায়েন হয়ে গেছে। আগামী পয়লা এপ্রিল আরও ২৭ কোম্পানি বাহিনী আসবে বলে খবর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *