games Special News Special Reports

বাবর আজমকে ফের অধিনায়ক করতে চলেছে পাক ক্রিকেট বোর্ড

0
(0)

খবর লাইভ : বাবর আজমকে আবারও অধিনায়ক করতে চলেছে পিসিবি। পিসিবি কর্মকর্তারা তাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করার জায়গায় পৌঁছিয়ে গিয়েছেন। শাহিন শাহ আফ্রিদির টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার হুমকি দিয়েছেন ।২০২৩ বিশ্বকাপের পর বাবর আজম সাদা বলের অধিনায়কত্ব থেকে অব্যাহতি পেয়েছিলেন, শাহীন আফ্রিদি টি-টোয়েন্টি নেতৃত্বের দায়িত্ব নেন। পরবর্তীকালে বাবর লাল-বলের নেতৃত্ব থেকেও পদত্যাগ করেন, যার ফলে শান মাসুদ টেস্ট অধিনায়ক হিসেবে নিয়োগ পান।

আরও পড়ুনঃ এবার কৃষ্ণনগরের রাজমাতাকে ফোনে বিশেষ পরামর্শ মোদির

নতুন অধিনায়কত্বে পাকিস্তানের ভরাডুবি হয়েছে।অস্ট্রেলিয়ায় তিনটি টেস্টই হেরেছে এবং নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে ১-৪ ব্যবধানে পরাজয়ের সম্মুখীন হয়েছে তারা। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি লাহোরে সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনে অধিনায়কত্বের সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।জানা গিয়েছে, বাবর আজম অধিনায়কত্ব থেকে অপসারণ নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং ফের দায়িত্ব গ্রহণ করতে দ্বিধা বোধ করছেন। তিনি কিছু বিষয়ে বোর্ডের কাছ থেকে আশ্বাস চান এবং যদি তার উদ্বেগের সমাধান করা হয় তবেই তিনি অধিনায়কত্ব নিতে রাজি হবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক আধিকারিক জানাচ্ছেন, বাবর আবার নেতৃত্বের দায়িত্ব নিতে তৈরি কি না, তা জানতে চাওয়ায় তিনি নাকি আপাতত নিজের সিদ্ধান্তের কথা বলতে চাননি। আসলে বোর্ডের তরফ থেকে তিনি একাধিক বিষয়ে নিশ্চয়তা চাইছেন বলেই খবর। তাঁর শর্ত পূরণ হলে তবেই আবার অধিনায়কত্ব গ্রহণ করতে পারেন বাবর।
শোনা যাচ্ছে, পাক ক্রিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তের জন্য প্রাক্তনীদের পরামর্শ নিচ্ছেন পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি। সেই সূত্রেই নাকি আবারও অধিনায়ক হিসেবে উঠে এসেছে বাবর আজমের নাম।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *