National Special News Special Reports

জেএনইউয়ে ছাত্র-ভোটে লাল ঝড়

0
(0)

খবর লাইভ ; জেএনইউয়ে লালগড়ে ধরাশায়ী গেরুয়া শিবির। আরও একবার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনে বাম ছাত্র সংগঠনের কাছে হারল বিজেপি-র ছাত্র সংগঠন এবিভিপি।

তবে গেরুয়া দখলদারি নিশ্চিত করতে কম চেষ্টাও হয়নি। চার বছর ভোট হয়নি। কিন্তু, তবুও দিল্লির বুকে হারতে হল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপিকে। শুধু হারা নয়, গোহারা। সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সব ক’টি পদে গোহারা হারল এবিভিপি। জেএনইউয়ের চারটি আসনেই এবিভিপি-কে হারালেন বাম ছাত্র সংগঠনের প্রার্থীরা।

আরও পড়ুনঃ আপকে একটা ‘কোম্পানি’র সঙ্গে তুলনা ইডির, কেজরিওয়াল সেই ‘কোম্পানি’র ডিরেক্টর !

শিক্ষক-অশিক্ষক কর্মী, বাইরের নেতাদের দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেও লাভ হয়নি। শুক্রবার জেএনইউ-র ইতিহাসে সর্বাধিক (৭৩%) ভোট পড়ে। আর আজ ব্যালট খুলতেই দেখা গেল, পড়ুয়ারা ছুঁড়ে ফেলে দিয়েছে বিজেপির ছাত্র সংগঠনকে। ভোটে তাদেরকে অনায়াসে হারিয়েছে বাম ছাত্র সংগঠন। সভাপতি পদে ৯৩৪ ভোটে জিতলেন বামেদের প্রার্থী ধনঞ্জয়। সহ সভাপতি ও সাধারণ সম্পাদক (জিএস), যুগ্ম সাধারণ সম্পাদক (জেএস) পদেও এবিভিপি-র প্রার্থীদের হারান বাম জোটের প্রার্থীরা।

জয়ের পর জেএনইউ জুড়ে লাল পতাকার বিজয় উচ্ছ্বাস শুরু হয়ে যায়। হোলির আগের সন্ধ্যায় ভোটে জেতার আনন্দে চলে লাল আবীর খেলা। দেশজুড়ে একের পর এক নির্বাচনে হেরে অস্তিত্বসঙ্কটের মধ্যেও জেএনইউ-য়ে লালগড় অটুট থাকল। অনেক চেষ্টা করেও লালগড়ে দাঁত ফোটাতে পারল না গেরুয়া শিবির।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *