খবর লাইভ : ভবানীপুরের ব্যবসায়ী ভব্য লখানি গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে থানায় মিসিং ডায়েরি করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অপহরণ করা হয়েছে ব্যবসায়ীকে। অবশেষে দুদিন পর উদ্ধার হল তাঁর দেহ। ব্যবসায়িক শত্রুতার জেরে ভব্য লখানিকে নিমতায় ডেকে এনে উইকেট দিয়ে মেরে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ শহরে চলন্ত গাড়িতে গণধর্ষণ! দুই অভিযুক্ত গ্রেফতার
লালবাজার সূত্রে খবর অভিযুক্ত অনির্বাণ গুপ্ত ও সুমন দাস ভবানীপুরের ব্যবসায়ীকে প্রাথমিকভাবে অপহরণ করেন। এরপর বচসা বাড়তে থাকায় নৃশংসভাবে খুন করা হয়। জলের ট্যাংকের নীচে দেহ লোপাটের চেষ্টা করেন অভিযুক্তরা। ট্যাংকের পাশে পাঁচিল তুলতে গেলে প্রতিবেশীরা ধরে ফেলেন। এরপরই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে লালবাজার।




