খবর লাইভ : ব্রিগেডের সভা উপলক্ষে বৃহস্পতিবার উত্তর কলকাতা তৃণমূলের প্রস্তুতি সভা ছিল। সেই সভায় কুণালকে ডাকা হয়নি। তার পর রাতেই এক্স হ্যান্ডলে ক্ষোভ উগরে দিয়েছিলেন কুণাল।
কুণাল সরাসরি সুদীপকে ‘বিজেপির লোক’ বলে অভিহিত করেছেন। তাঁর কথায়, ‘‘উত্তর কলকাতায় এবার পদ্মফুল বনাম পদ্মফুলের লড়াই হবে। সুদীপবাবু দাঁড়াবেন জোড়াফুলের হয়ে। কিন্তু আসলে তিনি পদ্মফুলের লোক।’’ কুণালের আরও বক্তব্য, সুদীপ তাঁর সচিবের পুত্রকে বিজেপিতে ‘রেখে দিয়েছেন’। বস্তুত, কুণালের ক্ষোভের মূল কারণই উত্তর কলকাতার দলীয় রাজনীতি এবং সেখানে সুদীপের ভূমিকা। তাঁর কথায়, ‘‘উত্তর কলকাতায় যা হচ্ছে, তা দলের জন্য স্বাস্থ্যকর নয়। একে তো কোনও জেলা দফতর নেই। ক্যালকাটা বয়েজ় স্কুলে সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি ঘর দখল করে অফিস চালাচ্ছেন।
আরও পড়ুনঃ এবার ঈশান-শ্রেয়সকে নিয়ে মুখ খুললেন কপিলদেব
কুণালের আরও বক্তব্য, ‘‘দল জমিদারি হটানোর স্লোগান দিচ্ছে। আর কেউ কেউ পার্টিটাকে বাপের জমিদারি ভাবছে। পার্টির একটা কাঠামো রয়েছে। তা মেনেই সকলের চলা উচিত।’’




