খবর লাইভ : প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। তালিকায় ১৯৫ জনের নাম রয়েছে। আছেন ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪-এ সেই বারাণসী থেকেই প্রার্থী হচ্ছেন। প্রথম তালিকায় বাংলার ২০ আসনের প্রার্থীও ঘোষণা করলেন বিজেপি সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। জয়ী সাংসদদের ওপর আস্থা রেখে প্রথম তালিকা প্রকাশ হলেও প্রথম তালিকায় দেখা গেল না দিলীপ ঘোষের নাম।
বিজেপির প্রাথমিক তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। যিনি প্রার্থী হচ্ছেন গুজরাটের গান্ধীনগর থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রার্থী হচ্ছেন উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ থেকে। লোকসভার স্পিকার ওম বিড়লা প্রার্থী হচ্ছেন মধ্যপ্রদেশের কোটা থেকে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রার্থী হচ্ছেন অরুনাচল প্রদেশ পশ্চিম থেকে। আরেক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল প্রার্থী হচ্ছেন আসামের ডিব্রুগড় থেকে।
আরও পড়ুনঃ ব্যাটে স্টিকার লাগিয়ে আইসিসির রোষের মুখে উসমান খোয়াজা
বাংলার ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহার ও কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার প্রার্থী হচ্ছেন বাঁকুড়া থেকেই। অন্য়দিকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবারও প্রার্থী হচ্ছেন বালুরঘাট থেকেই। উল্লেখযোগ্যভাবে কাঁথি থেকে প্রার্থী হচ্ছেন সৌমেন্দু অধিকারী। আবার ঘাটালে অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়ের ওপরই আস্থা রাখছে বিজেপি।




