Special News Special Reports State

মঙ্গলবার দুপুরে ২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

0
(0)

খবর লাইভ : ফের বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু। আগামী ২৭ ফেব্রুয়ারি ঘণ্টা দুয়েকের জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এইদিন সম্পূর্ণভাবে এই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতু ব্যবহারকারী গাড়িগুলিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩-এর নভেম্বর থেকে এই সেতুর রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে। সেই কাজের জন্যেই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, জিরাট আইল‍্যান্ড, সেন্ট জর্জ গেট রোড এবং স্‍ট্র‍্যান্ড রোডে সমস্ত ধরনের যান চলাচল সীমাবদ্ধ থাকবে।

আরও পড়ুনঃ অমানবিক! এসি বিকল, ৫ ঘণ্টা বিমানেই আটকে রইলেন অসুস্থ বৃদ্ধ

জানা গিয়েছে, এদিন খিদিরপুর থেকে সিজিআর রোড ধরে আসা গাড়িগুলিকে হেস্টিংসের দিকে ঘোরানো হবে স্‍ট্র‍্যান্ড রোড এবং হাওড়া ব্রিজ ধরার জন্য। এজেসি বোস রোড, জিরাট আইল্যান্ড থেকে আসা গাড়িগুলোকে গ্রেড রোড দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে যানবাহন গুলি স্ট্যান্ড রোড, হাওড়া ব্রিজ ধরে যেতে পারে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুই ঘণ্টার জন্য ঘুরপথে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। তিনটের পর থেকে যান চলাচল ফের স্বাভাবিক হবে।জানা গিয়েছে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই দ্রুত মেরামতির কাজ চালানো হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুতে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *