games Special News Sports

KKR:দোলের দিনে জার্সিতেও অভিনবত্বের ছোঁওয়া রাখল কেকেআর

0
(0)

খবর লাইভ: আইপিএলের পঞ্চদশ সংস্করণের আগে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) যেন বদলের ছোঁয়া। মেগা নিলামে দলের খোলনলচে বদলে একেবারে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নাইট শিবির। আগের মরশুমে ব্যর্থ হওয়া সিনিয়রদের বিদায় দিয়ে এবার দলে আনা হয়েছে নতুন তারকাদের। নতুনত্বের সঙ্গে তাল মিলিয়ে এই মরশুমের জার্সিতেও অভিনবত্বের ছোঁয়া রাখল কেকেআর। শুক্রবার দোলের দিনই নতুন মরশুমের জাসি প্রকাশ্যে আনল কলকাতা নাইট রাইডার্স। নাইটদের জার্সি উন্মোচন অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।
প্রথাগতভাবেই কেকেআরের (KKR) জার্সিতে থাকে বেগুনি, সোনালি রংয়ের আভা। এবারেও তার ব্যতিক্রম হয়নি। জার্সির মূল রং আগের মতোই বেগুনিই থাকছে। তবে এবারে আগের তুলনায় নীলচে আভা বেশি। অন্যদিকে আগেরবারের লম্বা সোনালি স্ট্রিপ এবার আর থাকছে না। তার বদল হাত এবং কোমরের কাছে থাকছে সোনালি গোল স্ট্রিপ। যা নাইটদের জার্সিতে অন্য মাত্রা দিয়েছে। জার্সির সামনে যথারীতি লেখা থাকছে মূল স্পনসরের নাম। এছাড়ার একাধিক স্পনসরের নাম থাকছে নাইটদের জার্সিতে।

#kkr
#new juesey

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *