খবর লাইভ : শুক্রবার সকালে সন্দেশখালির কাছারি এলাকায় শাহজাহান শেখের এক ‘অনুগামী’র মাছের ভেড়ির আলাঘরে আগুন ধরিয়ে দিয়েছিলেন গ্রামবাসীরা। বেড়মজুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত এই কাছারি এলাকা। বেড়মজুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকাতেও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মহিলারা। তাঁদের হাতে লাঠি-ঝাঁটা। দখল হয়ে যাওয়া জমিজমা ফেরতের দাবি জানান তাঁরা। পাশাপাশি, শাহজাহানকে গ্রেফতারেরও দাবি জানান বিক্ষোভকারীরা।
আরও পড়ুনঃ অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়ে কী বললেন আকাশ দীপ?
এই পরিস্থিতিতে ওই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। পরে সেখানে যান ডিজি রাজীব। এলাকায় টহলও দেন তিনি।
দিনভর উত্তেজনার মাঝে ‘ভুল হয়েছে’ বলে মেনে নিতে শোনা গেল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে।ডিজির বক্তব্য, কোনও অভিযোগ থাকলে আমাদের জানান। যা পদক্ষেপ করার আমরা করব।




