Special News Special Reports State

উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র আগেভাগে পেতে সমাজমাধ্যমে কিউআর কোড! ধৃত ১

0
(0)

খবর লাইভ : গত ১৮ ফেব্রুয়ারি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার এডুকেশনের প্রেসিডেন্ট অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য বিধাননগর পুলিশের সাইবার সেলে এই বিষয়ে একটি এফআইআর করেন। তাঁর অভিযোগ ছিল, এক বা একাধিক ব্যক্তি সমাজমাধ্যমে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে ছাত্রছাত্রীদের কাছে কিছু দাবি জানাচ্ছে। যা আদপে সত্যি নয়।

এ ব্যাপারে টেলিগ্রামে কথোপকথনের কিছু স্ক্রিনশটও পুলিশকে দেন চিরঞ্জীব। যা খতিয়ে দেখে পুলিশ বুঝতে পারে, টাকার বিনিময়ে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র দেওয়ার একটি প্রতারণা চক্র চলছে।

আরও পড়ুনঃ 

তদন্তে নেমে তারা জানতে পারে গোটা ঘটনাটি মূলচক্রী এক অল্প বয়সি যুবক। বান্ধবীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাহায্য নিয়ে এই প্রতারণাচক্র ফেঁদে বসেছিল সে।

পুলিশ প্রীতির সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, তাঁর এটিএম কার্ডটি কিছু দিন আগে তাঁর থেকে কিছুটা জোর করেই নিয়ে যান তাঁর বন্ধু রূপম সাঁধুখা। তার পর থেকে তাঁর অ্যাকাউন্টে অজস্র লেনদেন শুরু হয়েছে। সেই লেনদেনের মেসেজে এসেছে তাঁর ফোনে। তিনি বুঝতে পারছিলেন তাঁর বন্ধু কারও সঙ্গে প্রতারণা করছেন এবং সেই প্রতারণার অর্থ তাঁর অ্যাকাউন্টে ফেলছেন। কিন্তু তিনি কী করবেন, বুঝতে পারেননি।

প্রীতির দেওয়ার তথ্যের ভিত্তিতেই এর পর নদিয়ার গরিবপুর মাঝের গ্রামের বাসিন্দা রূপমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করে ওই প্রতারণার মূল চক্রী রূপমকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *