National Special News Special Reports

ষষ্ঠবারের জন্য ইডির তলব এড়ালেন কেজরিওয়াল

0
(0)

খবর লাইভ : কেজরিওয়ালকে সোমবার ষষ্ঠবারের জন্য তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না। আপের দাবি, কেজরিওয়ালকে পাঠানো সমন ‘অবৈধ’ এবং পুরো বিষয়টি ‘এখন আদালতের আওতায়’।আপের বক্তব্য, ইডি নিজেই আদালতের দ্বারস্থ হয়েছে। বার বার সমন পাঠানোর পরিবর্তে ইডির উচিত আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা।

এর আগের পাঁচ বারও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সমন এড়িয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এই নিয়ে ষষ্ঠ বার। আপ প্রধানের অভিযোগ, তাঁকে পাঠানো ইডির সমন ‘অবৈধ’ এবং ‘রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত’।

দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে গত ৩ ফেব্রুয়ারি আবেদন জানানো হয়েছিল। ৭ ফেব্রুয়ারি সেই মামলার শুনানিতে বিচারক দিব্যা মলহোত্র নির্দেশ দিয়েছিলেন, শনিবার আদালতে হাজির হয়ে জবাবদিহি করতে হবে আম আদমি পার্টি (আপ)-র প্রধানকে। ঘটনাচক্রে, এই সময়ের মধ্যেই দিল্লির আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডির তরফে ষষ্ঠ সমন পাঠানো হয়ে তাঁকে। এই পরিস্থিতিতে গত শনিবার সকালে ভার্চুয়াল শুনানিতে হাজিরা দিয়ে কেজরি জানান, দিল্লি বিধানসভায় আস্থাভোট থাকার কারণে তিনি সশরীরে আদালতে হাজিরা দিতে পারছেন না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *