Special News Special Reports State

এবার ‘দিদি নম্বর ওয়ান’-এ বাংলার দিদি

0
(0)

খবর লাইভ : বাংলা রিয়েলিটি শো-এর জগতে বিশাল চমক! ‘দিদি নম্বর ওয়ান’-এ আসছেন বাংলার দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ ফেব্রুয়ারি ডুমুরজলা স্টেডিয়ামে শুটিং। খবর প্রকাশ্যে আসতেই তুমুল উৎসাহ দর্শকদের মধ্যে।

মাসখানেক আগে পরপর দুদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে হাজির হন ‘দিদি নম্বর ওয়ান’ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে রচনার মুখ্যমন্ত্রীর দেখা করার ঘটনায় রাজনৈতিক জল্পনা শুরু হয়। প্রশ্ন ওঠে, তাহলে কি শাসকদলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন নায়িকা তথা ছোট পর্দার জনপ্রিয় টিভি শো-এর অ্যাঙ্কার! মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় রচনার। তবে রাজনীতিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী দাবি করেছিলেন, ‘দিদি নাম্বার ওয়ান‘ নিয়ে না কি কথা বলতে তিনি নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন। রচনার ঘনিষ্ট মহল বলে, “অনেক কিছুই হতে পারে, সবটা সময়ই বলবে”। শেষ পর্যন্ত জানা গেল বাংলার দিদি আসছেন দিদি নাম্বার ওয়ানে। কী ভূমিকায় দেখা যাবে তাঁকে? সে বিষয়ে অবশ্য খোলসা করেনি চ্যানেল কর্তৃপক্ষ বা দিদি নাম্বার ওয়ান।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *