Special News Special Reports State

সন্দেশখালিতে উত্তম-শিবুর নামে ৪০০-র বেশি অভিযোগ জমা পড়ায় অস্বস্তিতে প্রশাসন

0
(0)

খবর লাইভ : রবিবার সন্দেশখালি-১ এবং সন্দেশখালি-২ ব্লকে ‘দুয়ারে সরকার’-এর মতো করে শিবির করে জমি লিজ এবং পাট্টা সংক্রান্ত অভিযোগ শুনল প্রশাসন। সকাল থেকেই সেই শিবিরগুলোতে লোকজনের ভিড় ছিল। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালি ১ ব্লকে জমা পড়েছে ৯০টি অভিযোগ। তার মধ্যে জমি সংক্রান্ত অভিযোগ আটটি। আর সন্দেশখালি ব্লকে সব মিলিয়ে ৩২০টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ৪০টির মতো জমি সংক্রান্ত অভিযোগ। বাকিগুলির মধ্যে বার্ধক্য ও বিধবা ভাতা সংক্রান্ত অভিযোগও রয়েছে।

আরও জানা গিয়েছে, শাহজাহান শেখ, উত্তম সর্দার, শিবু হাজরাদের নামে শয়ে শয়ে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। তার মধ্যে অন্যতম হল জমি কেড়ে নিয়ে ভেড়ি করা এবং পাট্টা না দেওয়া। ওই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতেই শিবির শুরু হয়েছে।

আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের, ইংরেজদের হারাল ৪৩৪ রানে

সন্দেশখালিতে জমির লিজ়ের টাকা যাঁরা পাননি, তাঁদের টাকা দলই ফেরত দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল। সেই কাজও শুরু হয়েছে।

রবিবার সন্দেশখালি গিয়েছিলেন রাজ্যের তিন মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু এবং বীরবাহা হাঁসদা। তাঁদের হাত ধরেই টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *