Entertainment National Special News Special Reports

কেন্দ্রের টিকার প্রচারে পুনমের পাশে দাঁড়ালো এজেন্সি

0
(0)

খবর লাইভ : ভুয়ো মৃত্যু সংবাদ দিয়ে মিডিয়ার আলোয় আসার চেষ্টা না, সচেতনতামূলক প্রচার করতেই পুনমের মৃত্যু সংবাদ ছড়ানো হয়েছিল – এবার চাপের মুখে পুনমের পাশে দাঁড়ালো ডিজিটাল এজেন্সি স্কব্যাং। তারপরেও এভাবে মৃত্যু সংবাদ প্রচার করা নিয়ে মূলত ক্যান্সার আক্রান্তদের সমালোচনা পিছু ছাড়ছে না অভিনেত্রী পুনম পাণ্ডের।

শুক্রবার পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম পেজে তাঁর মৃত্যু সংবাদ পোস্ট করেন তাঁর ম্যানেজার। জানানো হয় সার্ভাইকাল ক্যান্সারে তাঁর মৃত্যু হয়েছে। তবে সেদিনই অনেক সংবাদ মাধ্যমে তাঁর মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। দুদিন আগেও যাঁকে গোয়ায় পার্টি করতে দেখা যায়, দুদিনের মধ্যে তাঁর কিভাবে মৃত্যু হল, প্রশ্ন তোলা হয়। অনেকেই আবার একে পাবলিসিটি স্টান্ট বলে দাবি করেছিলেন। শনিবারই সেই সব ধারণাকে সত্যি প্রমাণিত করে পুনম নিজে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি জীবিত আছেন। সার্ভাইকাল ক্যান্সার সংক্রান্ত সচেতনতার প্রচারে ওই পোস্ট করা হয়েছিল বলে তিনি জানান।

তবে এই পোস্টের পরেই প্রবল সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে। মৃত্যু নিয়ে এধরনের রসিকতার সমালোচনা শুরু করেন ভক্ত থেকে সমালোচনরা। সেই সঙ্গে প্রশ্ন তোলেন ক্যান্সার আক্রান্ত রোগীরা। তাঁদের মধ্যে অনেকেই প্রশ্ন তোলেন সচেতনতার প্রচারে এধরনের রসিকতা কতটা নৈতিক তা নিয়েও। এরপরই পুনমের সমর্থনে এসে দাঁড়াতে হয় তাঁর ডিজিটাল এজেন্সি স্কব্যাং-কে। তাঁরা ফের পোস্ট করে দাবি করেন কেন্দ্র সরকারের সার্ভাইকাল ক্যান্সার সংক্রান্ত টিকার প্রচার করতেই পুনমকে নিয়ে ওই পোস্ট করা হয়েছিল। মূলত দেশে কত মহিলা এই মারণ রোগের শিকার হচ্ছে তার পরিসংখ্যান তুলে ধরে ক্যান্সার আক্রান্তদের প্রতি সমাবেদনা দেখানোর চেষ্টা করা হয়। যদিও তার পরেও পিছু ছাড়ছে না পুনমের এহেন পাবলিসিটি স্টান্ট নিয়ে সমালোচনা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *