International Special News Special Reports

গাজায় লাগাতার হামলা ইজরায়েলের, মৃতের সংখ্যা ৬ হাজার পার!

0
(0)

খবর লাইভ : ইজরায়েল ‘নতুন ধরনের মারণাস্ত্র’ ব্যবহার করছে বলে অভিযোগ করল গাজা উপত্যকার একটি হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলায় ইজরায়েল এই ‘নতুন ধরনের মারণাস্ত্র’ ব্যবহার করছে। তাদের দাবির নেপথ্যের যুক্তি হলো, হামলায় আহত হয়ে হাসপাতালে আসা ব্যক্তিদের আঘাতের চিহ্নের সঙ্গে আগের চিহ্নের কোনও মিল নেই।

প্রসঙ্গত , ৭ অক্টোবর ইজরায়েলে বেনজির হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পাল্টা জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। গাজা শহরের আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইজরায়েল এর আগে যত হামলা চালিয়েছে, সেগুলোতে আহত ব্যক্তিদের আঘাতের ধরনের সঙ্গে এবারের আঘাতের মিল নেই। ইজরায়েলের হামলায় আহত ব্যক্তিদের শরীরে এমন আঘাতের চিহ্ন আগে কখনও দেখেননি বলে তাঁদের দাবি।

তাদের দাবি, গাজায় ইজরায়েল ‘নতুন মারণাস্ত্র’ ব্যবহার করার কারণে আঘাতের ধরন বদলে গিয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। ইজরায়েলি বিমান হামলায় ভেঙে পড়া ভবনগুলোতে এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *