খবর লাইভ : রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত সম্পর্কে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা।
আজ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ২০১৪ সালের টেট-উত্তীর্ণদের নিয়ে ২০১৬ ও ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ সংক্রান্ত কোনও মামলা আপাতত কলকাতা হাই কোর্টের এক বিচারপতির বেঞ্চ শুনতে পারবে না। শুনানিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে। যার অর্থ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে না।




