National Special News Special Reports

সহকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি জওয়ানের, আহত ৬

0
(0)

খবর লাইভ : জাতিদাঙ্গায় একেই উত্তপ্ত মণিপুর, তারই মাঝে ভয়ঙ্কর ঘটনা ঘটল এই রাজ্যে। সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালালেন অসম রাইফেলসের এক জওয়ান। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ৬ জন। ঘটনার পর নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই জওয়ান। যদিও গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ মণিপুরের সাজিক তাম্পাক এলাকায় এই ঘটনা ঘটেছে। অসম রাইফেলসের এক জওয়ান আচমকাই তাঁর ৬ সহকর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবৃষ্টি করেন। শেষে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুনঃ পাঁচ দিনের মধ্যে শাহজাহানকে হাজিরার নির্দেশ, সন্দেশখালির বাড়িতে নোটিশ দিল ইডি

পুলিশ আধিকারিকদের দাবি, রাজ্যের জাতি সংঘর্ষের সঙ্গে এই ঘটনার কোনও রকম সম্পর্ক নেই। অভিযুক্ত এবং আহত ৬ জওয়ান মণিপুরের অধিবাসী নন। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে কোনও রকম প্রোরোচনায় পা দিতে বারণ করা হয়েছে। অবশ্য আধা সামরিক বাহিনীর মধ্যে এই ধরণের ঘটনা নতুন কিছু নয়, এর আগে গত বছর জম্মু-কাশ্মীর সীমান্তে ৪৮ রাষ্ট্রীয় রাইফেলসের এক জওয়ান সহকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালান। ওই ঘটনায় বেশ কয়েক জন জওয়ান আহত হয়েছিলেন। মূলত অবসাদ থেকেই এই ধরনের ঘটনা বার বার ঘটছে দেশে। এবারও সেই একই বিষয় কিনা জানতে শুরু হয়েছে তদন্ত।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *