খবর লাইভ : আর হামলা, পাল্টা হামলা নয়। এবার হিংসায় লাগাম টানতে রাজি ইরান, পাকিস্তান। বালুচিস্তান সীমান্তে লাগাতার হামলা, পাল্টা হামলার জেরে রীতিমতো অশান্ত হয়ে ওঠে দু’দেশ। সম্প্রতি ইরান এবং পাকিস্তান, দুদেশই বালুচিস্তান সীমান্তে একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপরেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। ধীরে ধীরে পরিস্থিতি যখন দুদেশের হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কাপ্রকাশ করা হচ্ছিল সেই বিষয় সমাধান করতেই এবার বড় পদক্ষেপ। সূত্রের খবর, পাকিস্তানের বিদেশমন্ত্রী জলিল আব্বাস জিলানি এবং ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মধ্যে ইতিমধ্যে শান্তি ফেরানোর বিষয় নিয়ে ফোনে বিস্তর কথাবার্তা হয়েছে।
আরও পড়ুনঃ ফিরল শীতের আমেজ! রাজ্যে কতদিন জাঁকিয়ে ঠাণ্ডা?
পাকিস্তানের বিদেশ মন্ত্রক একটি যৌথ বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, দুই দেশই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ‘সন্ত্রাস দমনে বড় ভূমিকা পালন করছে। এর আগে রাষ্ট্রপুঞ্জ এবং আমেরিকা-সহফিরল শীতের আমেজ! রাজ্যে কতদিন জাঁকিয়ে ঠাণ্ডা? একাধিক দেশ ইরান এবং পাকিস্তানকে নিজেদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে দু’দেশের মধ্যে মধ্যস্থতা করতে এগিয়ে এসেছিল চিনও। তবে এবার নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করতে সম্মতি জানাল ইরান এবং পাকিস্তান।




