Special News Special Reports State

সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেকের, বিচারপতিদের বিরুদ্ধে করা আবেদন খারিজ

0
(0)

খবর লাইভ : সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতিদের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি মৃতা সিনহার মন্তব্যের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে এই আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই, তাই তা খারিজ, পর্যবেক্ষণ বেঞ্চের।সুপ্রিম কোর্টের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন ছিল, তাঁর সম্পর্কে আদালতে এবং আদালতের বাইরে করা মন্তব্যের দ্বারা ইডি, সিবিআই যেন প্রভাবিত না হয়, এই মর্মে নির্দেশ দেওয়া হোক। একইসঙ্গে অভিষেকের আর্জি ছিল, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

যদিও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলেন, “খারিজের বিষয় নয়। কোনও পিটিশন খারিজ হয়নি। মডিফিকেশন অ্যাপ্লিকেশন করা হয়েছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে আগেই সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। সেখানে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিলেন। সেখানে রেজিস্ট্রির নতুন আবেদন করতে বলেছে।সেইমতো পদক্ষেপ করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধাক্কা খাওয়ার কোনও বিষয় নেই।”

আরও পড়ুনঃ এসএসসি মামলায় গাজিয়াবাদে উদ্ধার হার্ড ডিস্ক সিবিআইকে আদালতে জমা দেওয়ার নির্দেশ

তবে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “এটা তো প্রত্যাশিত ছিল।” অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, অভিযুক্ত বিচারক হতে চাইলে তো কিছু করার নেই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *