খবর লাইভ : পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নিজে তৃণমূলের সঙ্গে জোটের বিরুদ্ধে। স্বাভাবিক ভাবে কংগ্রেসের রাজ্য ও জেলা স্তরের নেতারা তাঁর উপস্থিতিতেই তৃণমূলের সঙ্গে জোটের বিরোধিতা করেছেন। বৈঠকে হাজির এক প্রাক্তন বিধায়কের কথায়, ‘‘পর্যবেক্ষক আমাদের সকলের কথা শুনেছেন। তিনি রাহুল গান্ধীর যাত্রা নিয়ে আমাদের নানা পরামর্শ দিলেও, জোট নিয়ে একটি কথাও বলেননি। তবে আশ্বাস দিয়েছেন, পরের বার এসে জোট নিয়ে দলের অবস্থান জানাবেন।’’
রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন কংগ্রেসের পর্যবেক্ষক জিএ মির। শনিবার এ বিষয়ে কলকাতার বিধান ভবনে বৈঠকে বসেছিলেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে, সেখানেই প্রদেশ ও জেলা কংগ্রেসের নেতারা তাঁকে জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে কোনও ভাবেই জোট চাইছেন না তাঁরা।
আরও পড়ুনঃ মমতা,অখিলেশদের অনুপস্থিতিতেই হয়ে গেল সিদ্ধান্ত, ইন্ডিয়া জোটের নেতৃত্বে খাড়গে?
স্বাভাবিক ভাবে কংগ্রেসের রাজ্য ও জেলা স্তরের নেতারা তাঁর উপস্থিতিতেই তৃণমূলের সঙ্গে জোটের বিরোধিতা করেছেন। বৈঠকে হাজির এক প্রাক্তন বিধায়কের কথায়, ‘‘পর্যবেক্ষক আমাদের সকলের কথা শুনেছেন। তিনি রাহুল গান্ধীর যাত্রা নিয়ে আমাদের নানা পরামর্শ দিলেও, জোট নিয়ে একটি কথাও বলেননি। তবে আশ্বাস দিয়েছেন, পরের বার এসে জোট নিয়ে দলের অবস্থান জানাবেন।’’




