National Special News Special Reports

অযোধ্যায় রামলালার নিরাপত্তার দায়িত্বে বিশেষ বাহিনী গড়ল, যোগী সরকার

0
(0)

খবর লাইভ : অযোধ্যায় রামলালার নিরাপত্তার দায়িত্বে বিশেষ বাহিনী গড়ল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। এই উদ্দেশ্যে কেন্দ্রীয় বাহিনী ‘ন্যাশনাল সিকিউরিটি গার্ড’ (এনএসজি)-এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের বাছাই করা ২০০ অফিসার এবং জওয়ানকে।

ভিভিআইপি নিরাপত্তা এবং সন্ত্রাসদমন অভিযানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এনএসজি কমান্ডোদের পরিচিতি ‘ব্ল্যাক ক্যাট’ নামে। হরিয়ানার মানেসরে সেই বাহিনীর প্রশিক্ষণ শিবিরেই যোগীর বাহিনী প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। তাদের পোশাকও ‘ব্ল্যাক ক্যাট’ কমান্ডোদের ধাঁচেই।

আরও পড়ুনঃ আজ ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক, আসন সমঝোতা নিয়ে আলোচনার ইঙ্গিত!
অযোধ্যার বিতর্কিত সৌধ রক্ষার দায়িত্ব একটা সময়ে উত্তরপ্রদেশ পুলিশের হাতেই ছিল। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহের সময়েই ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলেন গেরুয়া শিবিরের করসেবকেরা। এর পরেই সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা হয়। দায়িত্ব পায় সিআরপিএফ। তিন দশকেরও বেশি সময় ধরে সেই দায়িত্ব পালন করে এসেছে সিআরপিএফ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *