Entertainment Special News Special Reports

অবস্থার অবনতি, ভেন্টিলেশনে রশিদ খান!

0
(0)

খবর লাইভ : শারীরিক অবস্থার অবনতি সঙ্গীতশিল্পী রশিদ খানের। মঙ্গলবার সকালে ভেন্টিলেশনে দেওয়া হল গায়ককে। চিকিৎসকরা বলছেন পরিস্থিতি অতি সংকটজনক। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি শিল্পী। কিন্তু আজ আচমকাই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গায়ককে ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভেন্টিলেশনে রাখা সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

গত বছরের শেষের দিকে রশিদ খানের স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছিল বলে শোনা যায়। চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন শিল্পী। তাঁকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হয়েছে। স্ট্রোকের ফলে তাঁর বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কাও ছিল।মস্তিষ্কে একাধিক বার রক্তক্ষরণ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। মাঝে চিকিৎসার ফলে কিছুটা সেরে উঠলেও আজ সকাল থেকেই তাঁর অতি সংকট জনক পরিস্থিতির কথা জানা মাত্রই মন খারাপ শ্রোতাদের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *