International Special News Special Reports

ভোটের আগেই ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু বাংলাদেশে!

0
(0)

খবর লাইভ : নির্বাচনের আগেই নাশকতার সাক্ষী থেকেছে পড়শি রাষ্ট্র। শুক্রবার রাতে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক বেড়েছে। এবার শনিবার ঘুম থেকে উঠতে না উঠতেই ধর্মঘটে জেরবার বাংলাদেশের মানুষ। আজ সকাল ছটা থেকে বিএনপির ধর্মঘট শুরু হয়েছে যা চলবে আগামী ৮ জানুয়ারি সোমবার পর্যন্ত। আগামিকাল রবিবার (৭ জানুয়ারি, ২০২৪) ভোটগ্রহণ চলাকালীন বিএনপি কর্মী-সমর্থকেরা ধর্মঘট অবরোধ সফল করতে পথে নামলে সংঘাত অনিবার্য, এমনটাই আশঙ্কা রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বুধবার থেকেই সেনাবাহিনী নামিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন । শেষ বেলার নির্বাচনী প্রচারে খুন হয়েছেন ৩ জন, যা ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এই আবহেই ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। এহেন পরিস্থিতিতে অশান্তি বাড়লে ভোটদানের হার কমার আশঙ্কা করছে শাসক দল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *