National Special News Special Reports

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কেরলের এর্নাকুলাম, মৃত ১ 

0
(0)

খবর লাইভ : ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কেরলের এর্নাকুলাম এলাকা। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণ হয়। দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ২০ জন। এদিন সকাল ৯টায় প্রথম বিস্ফোরণ হয়। পরে ১ ঘণ্টার মধ্যে আরও দুবার বিস্ফোরণ হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, রবিবার কনভেনশন সেন্টারে অনুষ্ঠান চলছিল। সেই সময়ই আচমকা বিস্ফোরণ হয়। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ এখনও জানা যায়নি। তবে পুলিশের অনুমান, নাশকতার কারণেই এই বিস্ফোরণের ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় এনআইএ দল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন তিনটি বিস্ফোরণ ঘটেছে। এদিকে দুর্ঘটনায় জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বম্ব স্কোয়াড। তবে বিস্ফোরণের পিছনে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, এদিন সকালে এর্নাকুলামের একটি কনভেনশন সেন্টারে প্রার্থনাসভা চলছিল। সেই সময় আচমকাই বিস্ফোরণ হয়। সূত্রের খবর, এদিন পর পর তিনটি বিস্ফোরণ হয়। এদিকে বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গেই ভিতরে উপস্থিত সকলে দৌড়ে বাইরে পালানোর চেষ্টা করেন। হুড়োহুড়িতে অনেকে পড়ে যান। ঘটনায় কমপক্ষে ১ জনের মৃত্যু ও ২০ জন আহত হওয়ার খবর মিলেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা চিকিৎসকদের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *