Special News Special Reports State

নিয়মে বড়সড় বদল! এবার সহজেই করা যাবে পাঁচ লাখ টাকা পর্যন্ত অনলাইন লেনদেন

0
(0)

খবর লাইভ : আইএমপিএস-এর মাধ্যমে মোবাইল বা কম্পিউটার, ল্য়াপটপের মাধ্যমে টাকা পাঠানো এখন আরও সহজ হচ্ছে। এ বার শুধু প্রাপকের মোবাইল নম্বর দিলেই ৫ লক্ষ পর্যন্ত টাকা পাঠানো যাবে। কেবলমাত্র মোবাইল নম্বরের মাধ্যমে শুধু ব্যাঙ্কের সঙ্গে যোগ থাকলেই পাঠানো যাবে টাকা। গ্রাহকেরা খুব তাড়াতাড়িই এই পরিষেবা পেতে চলেছেন।

আরও পড়ুনঃ মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ এথিক্স কমিটিতে পাঠালেন ওম বিড়লা

বর্তমানে এক জন গ্রাহককে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা পাঠাতে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, প্রাপকের নাম এবং প্রাপকের ব্যাঙ্কের আইএফএসসি কোড লাগে। কিন্তু এনপিসিআই আইএমপিএস পদ্ধতির সরলীকরণ করার ফলে মোবাইল ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিং-সহ অন্যান্য মাধ্যমে যারা টাকা পাঠানো তাদের শুধুমাত্র প্রাপকের ব্যাঙ্কের নাম এবং মোবাইল নম্বর জানতে হবে, তা হলেই তাঁরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। অর্থাৎ কোনওরকম বেনিফিসিয়ারি অ্যাকাউন্ট যোগ না করেই ৫ লক্ষ পর্যন্ত টাকা অনায়াসে IMPS-এর মাধ্যমে পাঠানো যাবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *